ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অবস্থায় ৩ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ-৩,২২০ টাকা বিভিন্ন জাতের তাসসহ উদ্ধার করা হয়।
শুক্রবার ১৫ এপ্রিল সকালে সরাইল থানাধীন আখিতারা দক্ষিণ পাড়া ফুটবল খেলার মাঠের দক্ষিণ কোনে হইতে জুয়া খেলা অবস্থায় ৩জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আব্দুল্লাহ (২৭) সরাইল উপজেলা নোয়াগাও ইউনিয়নের কাটানিসার গ্রামের মোঃ বিল্লাল মিয়ার ছেলে একই এলাকায় মৃত নায়েব আলী ছেলে মোঃ মনু মিয়া (২৮) ও কাজী শফিকুল ইসলাম (৫৫) নোয়াগাও ইউনিয়নের আখিতারা (কাজী বাড়ী) গ্রামের কাজী জজ মিয়া ছেলে।
এর আগে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আসলাম হোসেনের দিক-নির্দেশানায় এসআই (নিরস্ত্র)/মোঃ বশির আহমেদ, এএসআই(নিরস্ত্র)/মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ সরাইল থানাধীন আখিতারা দক্ষিণ পাড়া ফুটবল খেলার মাঠের দক্ষিণ কোনে হইতে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৩ জন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















