১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ঈদে মোহন আহমেদ- এর ৯ নাটক

মোহন আহমেদ

ঈদুল ফিতর উপলক্ষ্যে ৮ টি একক ও একটি ৭ পর্বের ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন নাট্য নির্মাতা মোহন আহমেদ। নাটকগুলোতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, নিলয় আলমগীর, আরশ খান, মুমতাহীনা টয়া, তাসনুভা তিশা, তানিয়া বৃষ্টি, নিশাত প্রিয়ম, মনিরা মিঠু, আনোয়ার হোসেন, সিয়াম নাসির প্রমুখ। ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক ‘বরিশাইল্যা মেস’।

একক নাটকগুলো হচ্ছে-‘প্রিয় মায়া’, ‘বরিশাইল্যা মনু’, ‘ঢাকাইয়া রসিক’, ‘মি. উকিল’, ‘ওস্তাদ বাঁয়ে প্লাস্টিক’, ‘পেইনফুল জিএফ’, ‘হাওলাদ মনির’ ও ‘ভন্ড’। এর মধ্যে শুটিং শেষ হয়েছে ৬ টি নাটকের। চলতি সপ্তাহে শুরু হচ্ছে ৭ পর্বের নাটকটির শুটিং। ঈদে নিজের নাটক প্রসঙ্গে মোহন আহমেদ বলেন, ‘এবারের নাটকগুলো সবই বিনোদনের জন্য নির্মাণ করা। আশা করছি দর্শকরা নির্মল আনন্দ পাবে।’

একসঙ্গে এতো নাটক প্রসঙ্গে মোহন আহমেদ বলেন, ‘এই নাটকগুলোর মধ্যে একাধিক নাটক আরো আগেই তৈরি ছিল। ঈদকে সামনে রেখে মুক্তি পাচ্ছে।’ নাটকগুলো বাংলাভিশন, এসএ টিভি, মাছরাঙাসহ একাধিক বেসরকারি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের পাশাপাশি দূরবীন ফিল্ম, গোল্লাছুট, ডেডলাইন এন্টারটেইনমেন্ট ও সরকার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঈদে মোহন আহমেদ- এর ৯ নাটক

প্রকাশিত : ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২