জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অভিনেতা খায়রুল আলম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অপূর্ব নিজেই। সেখানে এই অভিনেতা লেখেন, আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অপূর্বর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























