১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

আখাউড়ায় পিলার ধসে পরে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সিংগারবিল বাজার সংলগ্ন এলাকায় পুরাতন একটি মার্কেট ভাঙার সময় পিলার ধসে পড়ে আকাশ দাস (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার হরিলাল দাসের ছেলে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় নূর মার্কেটটি পুরাতন হয়ে যাওয়ায় তা ভেঙে ফেলার কাজ চলছিল। এ সময় শ্রমিকরা একটি পিলার ভেঙে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে পিলারটি ধসে পড়তে দেখে সব শ্রমিক সরে যান। কিন্তু আকাশ সরে না যাওয়ায় পিলারের নিচে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

আখাউড়ায় পিলার ধসে পরে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৪:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২