০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলে এক হাজার তিন পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৬ এপ্রিল) ভােরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে মহাবুল আলম (৩৫)।

র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারির কাছ থেকে ৩ লাখ ৯০০ টাকা মূল্যের এক হাজার তিন পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৪:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২