১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দোকান থেকে জুতা না কেনায় ক্রেতাকে মারধর

ঝিনাইদহের কালীগঞ্জে দোকান থেকে জুতা না কেনায় রাসেল হোসেন (২২) নামে এক যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার মা রাবেয়া খাতুনকেও মারধর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় সুলতান সু স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেছেন, শুক্রবার বিকেলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে ঈদের বাজার করতে যান। জুতা না কেনায় সুলতান সু স্টোরের মালিক সোলাইমান ও তার ছেলে আবির তাকে অকথ্য ভাষায় গালিগালজ করেন। এ সময় তাকে গালিগালজের প্রতিবাদ করলে ছেলেকে বেধড়ক মারপিট করে। মুহুর্তের মধ্যে আশ-পাশ থেকে ইরফান রাজা রুকু, লিটন হোসেনসহ ৮/৯ জনের একটি দল চলে আসে। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে রুকু নামের একটি ছেলে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে চলে যাওয়ার পথে ছন্দা সিনেমা হলের সামনে রিক্সা থেকে নামিয়ে আবার তাদের মারধর করে রুকু ও তার সহযোগীরা। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয় রুকু। ব্যাগের মধ্যে স্বর্ণালঙ্কার বন্ধকী ফেরত নেওয়ার ৩০ হাজার ৬০০ টাকা ছিল। এরপর ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুলতান সু স্টোরের মালিক সোলাইমান হোসেন জানান, জুতা কেনা নিয়ে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে ওই মহিলার সাথে থাকা যুবকটি তাকে একটি ঘুষি মারেন। এরপর তার ছেলে আবির তাকে ধরে ফেলে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, রাবিয়া নামের এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

দোকান থেকে জুতা না কেনায় ক্রেতাকে মারধর

প্রকাশিত : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২