১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ঈশ্বরগঞ্জে মতবিনিময় সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট শিক্ষা সংকট নিরসন,শিক্ষার গুণগত মান উন্নয়ন ও উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে স্ব-স্ব বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের
লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূরুল হুদা খান,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী,উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ঈশ্বরগঞ্জে মতবিনিময় সভা

প্রকাশিত : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২