০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

লক্ষ্মীপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

  • লক্ষ্মীপুর
  • প্রকাশিত : ০৫:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • 74

লক্ষ্মীপুরে এক ভাড়া বাসায় স্ত্রী শহর বানুকে (৪৫) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে স্বামী খোকন আলী শেখের বিরুদ্ধে।

রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। এরপর দুপুরে জেলা স্টেডিয়ামে পূর্বে পাশে সিরাজ মিয়ার বাসা থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান।

আটক ব্যক্তি বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার চর জলিক গ্রামের মেহের আলীর ছেলে।

পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, আটক খোকন আলী শেখের ছোট ভাই (সৎ) ফকির শেখ সম্প্রতি তার ভাবি শহর ভানুকে (খোকন আলী শেখের স্ত্রী) নিয়ে চলে আসে। আসার সময় শহর ভানু খোকন আলী শেখকে তালাক দেয়। তাদের সংসারে ৩ ছেলে সন্তান রয়েছে। দুই ছেলে বিয়ে করছে। স্ত্রী চলে আসার পর থেকে খোকন আলী শেখ বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে আজ সকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামে পাশে সিরাজ মিয়ার বাড়িতে সন্ধান পান স্ত্রী শহর ভানু ও ফকির শেখের। তারা ২১ দিন ধরে সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া ছিলেন।সকাল ১০টার দিকে ফকির শেখ ব্যবসার সন্ধানে বের হন। এ সুযোগে খোকন আলী শেখ বাসায় ডুকে স্ত্রী শহর ভানুকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

প্রকাশিত : ০৫:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২