০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া-ডুমুরিয়ার মাঝামাঝি মাঝেরবেড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো সাত যাত্রী আহত হন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডল (৬০), আসাদুর মোড়ল (২৮) ও সাকিবুল ইসলাম (১০)।

আহতরা হলেন- ডুমুরিয়া কালিকাপুরের শহীদুল ইসলাম (৪০), কবির সরদার (৪০), মাহিন্দ্রাচালক হাসানপুরের আমিরুল ইসলাম (৪২), রাজাপুরের সুলতান আহমেদ (৪৫), কমলপুরের আফরোজা বেগম (৪৫), গুটুদিয়ার আঞ্জুয়ারা বেগম (৫০) ও গোলনা গ্রামের আলতাফ হোসেন (৭৬)। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার কয়রা থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-চ-৮০৭৫) ওভারটেক করতে গিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনার দিকে আসা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি পাশের ভ্যানের ওপর পড়ে। ঘটনাস্থলে ভ্যানচালক আসাদুর মোড়ল (২৮), যাত্রী ডিম ব্যবসায়ী নারায়ণ চন্দ্র মণ্ডল ও স্কুলছাত্র সাকিবুল ইসলাম নিহত হন। এ সময় মাহিন্দ্রা ও ভ্যানের সাত যাত্রী আহত হন।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশিত : ০৩:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮