১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে মৈন্দ গ্রামের বাসিন্দা সুমনকে ৪০০ টাকা ধার দিয়েছিলেন একই গ্রামের মনসুর। গতকাল রাতে মৈন্দ বাজারের একটি চায়ের দোকানে সুমনের কাছে নিজের পাওনা টাকা ফেরত চান মনসুর, কিন্তু সুমন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনসুরকে মারধর শুরু করেন সুমন। বিষয়টি স্থানীয় মুরুব্বিরা তাৎক্ষণিক মীমাংসা করে দেন, কিন্তু কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২