সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়েছে। জানা যায়, নিহত ব্যক্তির নাম আব্দুল হাকিম খাঁন (৫৫) ।
সোমবার (১৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত হাকিম খাঁন উপজেলার জয়েন বড়ধূল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছার কয়েক মুহূর্ত আগে রেলসড়কের ওপর ঝাঁপ দিয়ে শুয়ে পড়েন তিনি। এ সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা আসার আগেই মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















