১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সকলের প্রতি অনুরোধ কুরআনটা বুঝে পড়ার চেষ্টা করবেন : লিপি ওসমান

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, সারা বাংলাদেশে যারা মানুষকে স্বাবলম্বী করতে কাজ করছে তারাই জানে এটা কতটা চ্যালেঞ্জের। আমি বলি না কোন অভাব অসুবিধা নেই। তবে এসকল ঘটনা আগের থেকে অনেক কমে এসেছে। একদিন আমরা বলতে পারব আমরা স্বয়ংসম্পূর্ণ।

সোমবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন,এটা রোজার মাস রোজা চলছে। আমরা রোজা রাখছি এবং আল্লাহকে বলি আমরা যে রোজা রাখতে পেরেছি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ বলেছেন ইফতারের সময় আল্লাহ মানুষের খুব কাছে থাকেন। তাই যদি আমরা চোখ বন্ধ করে ভাবি আল্লাহ সাথে আছে। যখন ফেরেশতারা জানতে পারলেন আল্লাহ মানুষ তৈরি করছেন তখন জিজ্ঞেস করলেন কেন আল্লাহ। তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না৷

আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি কাউকে টাকা দিয়েছি নেতৃত্ব দিয়েছি আবার কাউকে টাকা কম দিয়েছি। একটা জায়গায় যখন দুর্যোগ আসে তখন সবার আগে পরীক্ষা শুরু হয় যারা প্রভাবশালী ও সম্পদশালী৷ সাথে সাথে যে মানুষটির চাহিদা আছে তারও পরীক্ষা শুরু হয়। যারা মানুষকে দিতে পারার পরেও দেয় না সেখানেও তাকে জবাবদিহি করতে হবে।

আমরা চেষ্টা করি ধর্মীয় এবং সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়াতে। আমরা সিজদা করি বা না করি আল্লাহর কিছু যায় আসে না৷ আমাদের কোরআনের অর্থ বুঝতে হবে এবং তিলাওয়াত করতে হবে। অনেক সময় প্রশ্ন জাগে আমি আল্লাহকে এত ডাকছি আমার কেন এটা হচ্ছে না। কোরআন পড়লে এ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, আমার মেয়ের বাংলাটা বুঝতে কষ্ট হয় ও ইংলিশে পড়ছে৷ আল্লাহর রহমতে আমার বাসায় যারা আছে তারা প্রত্যেকে কোরআন খতম দিয়েছে। আমরা চেষ্টা করছি কোরআনটা বুঝতে এবং পড়তে। তারা আমাকে নানান বিষয়ে প্রশ্ন করে আমি যতটুকু বুঝি চেষ্টা করি তাদের বুঝিয়ে বলতে।

তোমরা আজকে যারা ল্যাপটপ পাচ্ছো সকলেরই হয়ত চাহিদা রয়েছে। অনেকেরই প্রয়োজন। এখন হয়ত ছোট আকারে দেয়া হচ্ছে। পরে আরও বড় পরিসরে দেয়া হবে। তোমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করো এবং এগিয়ে যাও।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

সকলের প্রতি অনুরোধ কুরআনটা বুঝে পড়ার চেষ্টা করবেন : লিপি ওসমান

প্রকাশিত : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২