পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রবাসীদের নিয়ে গঠিত মানবিক সংগঠন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম ফরিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায়ের মাঝে নগদ অর্থ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯এপ্রিল ) সকালে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নগদ অর্থ ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রনি।
এ সময় ফরিদপুর আনন্দ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক মো. রায়হান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর প্রধান উপদেষ্টা মো. এমরান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, সহকারী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক মো. জিল্লুর রহমান খাঁন, ফোরামের ফরিদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফারুক মিয়া, বিশিষ্ট সমাজ সেবক নূরুল ইসলাম কবির, কাউসার আহমেদ ও ফরিদপুর আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমাদ উল্লাহ ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মো. রফিকুল ইসলাম মঞ্জু। এ সময় ২৬৫ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে প্রতিজনকে ৫০০ টাকা করে নগদ অর্থ ও ৪টি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৭৫ টি কুরআন শরীফ বিতরণ করা হয়।





















