১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সরাইলে কৃষিজমিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে কৃষিজমির ওপর কাত হয়ে হেলে আছে বিদ্যুতের খুঁটি। এতে যেকোনো সময় খুঁটি পড়ে গিয়ে বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে কৃষকরা। তার নিচ দিয়ে প্রতিদিন চলাচল করছে কৃষকেরা। জমিতে সেচ,আগাছা পরিস্কার ইত্যাদি কাজে এই রাস্তা দিয়েই যাতায়ত করে ওই এলাকার কৃষক।কদিন পরই শুরু হবে ধান কাটা। তখন হাজারো কৃষকের আনাগোনা হবে এই মাঠে।

বিপদের আশঙ্কা প্রতি মুহূর্তে। উপজেলার চুন্টা ইউনিয়নের অরুয়াইল -সরাইল সংলগ্ন বড়াইল এলাকায় খুঁটিটি এই অবস্থায় পড়ে আছে ১৫দিন ধরে। জানা যায়, কিছুদিন আগে ঝড়ের সময় খুঁটিটি হেলে পড়ে। এরপর ১৫-১৬দিন পার হয়ে গেলেও এটি মেরামত কিংবা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি সরাইল পিডিবির লোকজন।

স্থানীয় লোকজন জানান,খুঁটি পড়ে গেলে তারগুলো ছিঁড়ে সরাইল- অরুয়াইল সড়কে এসে পড়বে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যান চলাচল করে। তারগুলো ছিঁড়ে পড়লে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল এলাকায় অরুয়াইল- সরাইল সড়কে একটি বড় খুঁটি। ওই খুঁটি থেকে সেচ প্রকল্প ও বাংলালিংক ,রবি টেলিটক নেটওয়ার্ক টাওয়ারের জন্য পূর্ব দিকে একটি বিদ্যুতের লাইন টানা হয়েছে।

সড়কের পাশের বিদ্যুতের খুঁটিটি ঝুলে পড়ে আছে। খুঁটিটি পড়ে গেলে তারগুলো প্রধান সড়কে এসে পড়বে। তখন ঘটবে বড় ধরণের দূর্ঘটনা। বড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ বলেন, ‘জমিতে কাজ করতে গেলে সব সময় আতঙ্কে থাকি। যে কোন সময় খুঁটিটি পড়ে দূর্ঘটনা ঘটতে পারে।’

সিএনজি চালিত অটোরিকশা চালক আক্তার হোসেন(৩৫) বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় খুব ভয় লাগে যদি বিদ্যুতের তার ছিঁড়ে গাড়ির ওপর পড়ে যায়! বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লোকজনও এ সড়ক দিয়ে চলাচল করে। তার পরও এ বিষয়টি তারা দেখছে না।’

এ প্রসঙ্গে সরাইল পিডিবির সহকারী প্রকৌশলী মো.আতিকুল্লাহ বলেন, ‘হেলে পড়া খুঁটিটির বিষয়ে আপনার কাছ থেকে জেনেছি। শিগগির ওখানে আমাদের লোক পাঠাবো।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

সরাইলে কৃষিজমিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত : ০৫:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২