১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঈদযাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রকল্প সংশ্লিষ্টদের পরিদর্শন

আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রকল্পের সংশ্লিষ্টরা মহাসড়ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে মহাসড়কের গোড়াই, এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। এ সময় ঈদযাত্রায় মহাসড়কে বিভিন্ন অংশে সংস্কার করে যানবাহন চলাচল নির্বিঘ্ন করার কথা বলেন।
এ সময় সাসেক-২ এর প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান, সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূর-এ-আলম, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামসহ সড়ক বিভাগেরর অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূর-এ-আলম বলেন, আগামী ২৫ এপ্রিল গোড়াই নির্মিত ফøাইওভারটি ঈদযাত্রায় যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এছাড়াও বেশ কয়েকটি ফøাইওভারও খুলে দেয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষের ভোগান্তি কিছুটা কমবে। এর জন্য সড়ক বিভাগের পক্ষ থেকে সকল প্রস্ততি নেয়া হয়েছে।
সাসেক-২ এর প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ২০১৯ সালের সাসেক-২ এর মাধ্যমে এলেঙ্গা-রংপুর মহাসড়কের কাজ শুরু হয়। কিন্ত করোনার কারণে প্রায় ১ বছর কাজের ক্ষতি হয়। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত মহাসড়কের টেন্ডারের জটিলতা ছিলো। এর ফলে ওয়ার্কঅডার দিতে দেরি হয়। তবে গত ডিসেম্বরে ওয়ার্কঅডার দেয়া হয়েছে। আশা করছি দ্রুতই এ অংশে কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, তবে এবারের ঈদযাত্রায় মহাসড়কের এলেঙ্গা অংশে আইল্যান্ড করে দেয়া হচ্ছে। যাতে করে নির্বঘ্নে গাড়ি চলাচল করতে পারে। অপরদিকে বিকল্প রাস্তাও তৈরি করা হয়েছে। এই বিপল্প রাস্তাগুলো হাইওয়ে পুলিশ পর্যবেক্ষণ করবেন। সিরাজগঞ্জের কড্ডার মোড়ে রাস্তা প্রশস্ত করা হয়েছে। একই সাথে সিরাজগঞ্জের নলকা ব্রিজ ঈদের আগেই আগামী ২৫ এপ্রিল ছেড়ে দেয়া হবে। যাতে করে ঈদযাত্রায় গাড়িগুলো সহজেই যেতে পারে। আশা করছি সব মিলিয়ে সকলের প্রচেষ্টায় ঈদযাত্রায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। তিনি চালকদের লেন সঠিক রেখে চলাচল করার জন্য অনুরোধ করেন।
প্রসঙ্গত, ঈদ যাত্রায় বিগত সময়ে ঢাকা-টাঙ্গাইল- মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত দুই লেন হওয়ায় এই ১৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট হয়। এতে চরম ভোগান্তিতে পরেন যানবাহনের চালক ও যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গসহ ২৪ জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২/১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদের আগে ৫০/৫২ হাজার যানবাহন পারাপার হয়। স্বাভাবিকের চেয়ে অধিক যানবাহন পারাপার হওয়ায় দুই লেনের সড়কে যানজট লেগে যায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

ঈদযাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রকল্প সংশ্লিষ্টদের পরিদর্শন

প্রকাশিত : ০৫:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২