০১:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

নবীনগরে কুখ্যাত মাদক সম্রাট মনাইক্কা ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বরিকান্দি ইউনিয়নের নুরজাহান পুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি ও দুধর্ষ ডাকাত মনাইক্কা ইয়াবা ও দেশীয় অস্ত্রসহগতকাল বিকেলে (১৯/০৪/২২) গ্রেপ্তার হয়। নবীনগর থানার ওসি তদন্ত নুর আলমের নেতৃত্বে ও এসআই আশরাফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় মনাক্কা ডাকাত তার ঘরের মধ্যে লুকিয়ে ছিল।

পুলিশের অবস্থান বুঝতে পেরে সে দরজা ভেঙ্গে পালানোর জন্য দৌড় দিলে পুলিশ ও তার পিছনে ধাওয়া করে অনেক দূর যাওয়ার পর তাকে ধরতে সক্ষম হয়। পুলিশ তাকে ধরার সময় সে অনেক দস্তাদস্তি করে ফলে পুলিশের দুই জন সদস্য আহত হয়। তাকে ধরে তাঁর বাড়িতে নিয়ে আসলে তার তথ্য অনুযায়ী ঘরে বিভিন্ন স্থান থেকে দেশীয় অনেক প্রকার অস্ত্র উদ্ধার করা হয়। সেই সাথে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে নুরজাহানপুর গ্রামের হানিফ মিয়া কে হত্যা করে মাটিতে পুতে রাখার মামলায় সে কিছুদিন পূর্বে জামিনে বের হয়ে আসে। এতদিন সে নরসিংদীতে আত্মগোপনে ছিল। সে নরসিংদী থেকে প্রায়ই নুরজাহানপুর এসে মাদকের সেন্টিকেট গড়ে তুলে এবং মাদক বেচাকেনা স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেতার করতে সক্ষম হয়। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশীদ বলেন মনাইক্কা ডাকাতকে গ্রেপ্তার করার হলে এলাকায় আনন্দের জোয়ার বইছে সাধারণ মানুষ বলছে তাকে গ্রেপ্তারের ফলে আমাদের এলাকাতে এখন অনেকাংশে মাদক নির্মূল সম্ভব হবে। এলাকার চুরি-ডাকাতি কমে যাবে। তাকে গ্রেপ্তারের ফলে এলাকার সুধীজনেরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

নবীনগরে কুখ্যাত মাদক সম্রাট মনাইক্কা ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২