০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ এপ্রিল) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার ২নং সোহাগী ইউনিয়নে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার কারণে এসব জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিনের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তারের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনগণের সার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ০৭:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২