সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় থেকে পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও অস্ত্র ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১টি মোবাইলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী বেলকুচি উপজেলার নাকফাটা পশ্চিমপাড়া গ্রামের মো: নূর হোসেনের ছেলে মো: হারুন অর রশিদ (৩৭)।
র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















