নওগাঁর বদলগাছীতে কাল বৈশাখী ঝড় বৃষ্টিতে জমিতে বোরো ধান শুয়ে পড়েছে। বিভিন্ন এলাকার কৃষকদেন সঙ্গে কথা বলে জানা যায় উপজেলার ৮ ইউনিয়নে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা বোধ করছে এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর গ্রাম গঞ্জের লোকজন শেহরী খাওয়ার জন্য জেগে উঠে। এমন সময় কাল বৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয় এবং হালকা ধরনের শিলা বৃষ্টি হয়। মাঠে মাঠে কাঁচা ও আধাপাকা বোরো ধান জমিতে শুয়ে পড়ে। আবার কিছু কিছু জমির বোরো ধানের শিষ বের হতে চলেছে। এমতাবস্থায় ঝড় বৃষ্টির কারণে মাটিতে শুয়ে পড়েছে। সকালে জমিতে গিয়ে কৃষকদের যেন মাথায় হাত পড়ে। যেভাবে ধান পড়েছে কৃষকদের স্বপ্ন যেন ¤øান হয়ে পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আলী জানায় চলতি মৌসুমে এই উপজেলায় ১১হাজার ৭৬৫ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়। এর মধ্যে কাল বৈশাখী ঝড় বৃষ্টিতে প্রায় অর্ধেকের বেশি পরিমাণ জমির ধান শুয়ে পড়েছে। ক্ষতি হবে তবে আকাশের বৃষ্টি ও জমিতে যদি পানি জমে না থাকে তাহলে ক্ষতির পরিমান কম হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















