০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বাঘায় খড়ের পালায় আগুন, ৫ লক্ষ টাকা ক্ষতি

বাঘায় খড়ের গাদায় আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার(২০-৪-২০২২) বিকেল সাড়ে ৪ টায় বাঘা পৌর সভার উত্তর মিলিক বাঘা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মালিক বাদশা আলম ও ফয়সাল হোসেন বলেন, তারাসহ সুলতান ও আদম মিলে খড় গুলো বিক্রির জন্য বাঘা কেন্দ্রীয় গোরস্থান মসজিদের পাশে গাদা করে রাখছিলেন।পুড়ে যাওয়া খড়গুলো তাদের ৫লক্ষ টাকার উপরে কেনা ছিল। বুধবার বিকেল সাড়ে ৪টায় সেই গাদায় আগুন ধরে পুড়ে গেছে।

স্থানীয় কাউন্সিলর আব্দুল মোমিন জানান, খড়ের গাদার পাশে বাচ্চারা দিয়াশলাই এর বারদ দিয়ে পটকা তৈরি করে খেলা করছিল। পটকার সেই আগুন খড়ের গুদামে ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেন বাঘা ফায়ার সার্ভিসের সাব অফিসার নমীর উদ্দিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন

বাঘায় খড়ের পালায় আগুন, ৫ লক্ষ টাকা ক্ষতি

প্রকাশিত : ০৬:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২