লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আইয়ুব আলী নামে এক বিকাশ ব্যবসায়ীকে জবাই করে সর্বস্য লুঠে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার(২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট সোনারহাট বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা। তিনি চাপারহাটের বিদেশী মার্কেটের একজন বিকাশ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বিকাশ ব্যবসায়ী আইয়ুব আলী। পথিমধ্যে কুঠিরপাড় এলাকায় তার পথরোধ করে তাকে জবাই করে টাকা পয়সা ও মোবাইলসহ সর্বস্য লুঠে নেয় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে জবাই করা রক্তাক্ত অস্ত্র তার মরদেহের পাশে রাখে দুর্বৃত্তরা। স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল বলেন, স্থানীয়দের খবরে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















