ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বোরো ধানের ফলন নির্ধারনে নমুনা শস্য কর্তন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে চলতি মৌসুমের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল ) দুপুর ১ টার দিকে উপজেলার পৌর এলাকার শিমরাইল গ্রামের কৃষি জমিতে (ব্রি- ৯৬) ধানের নমুনা শস্য কর্তন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এদিকে কৃষকেরা জানান, এবার জমিতে বাম্পার ফলন হয়েছে। ‘আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের চেয়ে এ বছর ভালো দাম ফলন হয়েছে। তারা আশা করছেন দামও ভালো পাবেন।’
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, ব্রি- ৯৬ ধান নমুনা শস্য কর্তন করা হয়েছে। ব্রি ৯৬ একটি প্রোটিন সমৃদ্ধ ধানের জাত।এ জাতের ধান দেখতে স্বর্ণা টাইপ।এবার প্রাপ্ত ফলন ৭.২ মেট্রিক টন। এ জাতের ধানে রোগবালাই এর উপস্থিতি নেই বললেই চলে। বিভিন্ন ফসলের জাতীয় ফলন নির্ণয় জন্যই নমুনা শস্য কর্তন করতে হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















