০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

আখাউড়ায় ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমগাছে ঝুলন্ত অবস্থায় প্রদীপ দাস (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকা থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। প্রদীপ দাস আখাউড়া পৌরশহরের চন্দনসার এলাকার বাগানবাড়িতে বসবাস করতো। সে সুইপারের কাজ করতো।

জানা গেছে, স্থানীয় লোকজন সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পৌর কাউন্সিলরকে খবর দেয়। খবর পেয়ে কাউন্সিলর এনাম খাদেম ঘটনাস্থলে এসে পুলিশকে জানায়।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে তার নাম প্রদীপ বলে জানা গেছে। তবে তার আঙ্গুলের
ছাপের মাধ্যমে তার নাম ঠিকানা সংগ্রহ করব। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন

আখাউড়ায় ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২