০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারীকে বেশ কিছুদিন ধরে সলপ রেল স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে তিনি সলপ রেলগেট থেকে রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ জেনারল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনকল্যাণ মূলক ও জামাতের মিথ্যাচরের বিরুদ্ধে প্রচারণা সভা

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত : ০৮:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২