ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় জিলানী (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১/০৪/২২) পৌরসদরের উপজেলার মনু বাবুর ঘাট সংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জিলানী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্ডা ইউনিয়নের লোহাগড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি নবীনগর কলেজ পাড়ার ভাড়াটিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
এবিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, সকালে ৫টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবুর ঘাট থেকে নদী সাঁতরে বগডহর বিলে যাচ্ছিলেন। হেলাল নামের যুবকটি তিনটি মহিষ নিয়ে নদী পার হতে পারলেও জিলানী পার হতে পারেননি। জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তবে বাকি তিনটি মহিষ তীরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এরিপোট লেখা পর্যন্ত তার লাস পাওয়া যায়নি।




















