টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাশেদ শাহরিয়ার রিফাত। ২০ বছরে তিনি তরুণ উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি রঙিন মাছ চাষ করে জীবন রাঙাচ্ছেন তিনি। সাড়ে ছয় বছর আগে ছয় হাজার টাকা নিয়ে শখ করে মাছ পালন শুরু করেন। বাহারি রঙের মাছ চাষ করে লাভের মুখ দেখছেন তিনি।
রাশেদ শাহরিয়ার রিফাত উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মোমিনপুর গ্রামের এডভোকেট এম এ রশীদের ছেলে। তিনি টাঙ্গাইল থেকে ডিপ্লোমা পড়াশোনা শেষ করেছেন।
এই রঙিন মাছ অ্যাকুরিয়ামে শোভা পেয়ে থাকে। তবে তিনি বাড়ির আঙিনায় সেনেটারি পাটে মাছ চাষ করছেন। ছোট-বড় এই মাছ গুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। বাণিজ্যিকভাবে চাষ করা রঙিন মাছ জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা পাইকারি ক্রয় করেন তার কাছে থেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্যানেটারীর পাটে লাল, নীল, কমলা, কালো, বাদামি, হলুদ রঙের মাছের ছড়াছড়ি। পানিতে ভাসছে, ডুব দিচ্ছে ছোট-বড় নানা রঙের মাছ। বর্ণিল মাছ দেখলে চোখ জুড়ায়, মন ভরে যায়।প্রায় ২৮ প্রজাতির মাছ রয়েছে তার খামারে।
রঙিন মাছ চাষ করা রাশেদ শাহরিয়ার রিফাত বলেন, আমার অঞ্চলের কোনো জায়গায় এই মাছ পাইনি। সাড়ে ছয় বছর আগে ছয় হাজার টাকা নিয়ে মাছ চাষ শুরু করি। আমি রঙিন মাছ গুলো ঢাকা থেকে প্রথমে শখের বসে নিয়ে এসেছিলাম।
কয়েক মাস চাষ করার পর দেখি মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাছ বৃদ্ধি পাওয়া পর রঙিন মাছ বিক্রির চিন্তা করি। প্রথমে উপজেলার বিভিন্ন দোকানে মাছ বিক্রি শুরু করি। আর এখন জেলার বিভিন্ন উপজেলার দোকান গুলোতে পাইকারি বিক্রি করা হচ্ছে। এখন প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকার রঙিন মাছ বিক্রি করতে পারি। প্রতিটি রঙিন মাছ ২০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। সাতটি স্যানেটারী পাটে ও দুইটি হাউজে রঙিন মাছ চাষ করা হচ্ছে। প্রতিটি স্যানেটারী পাটে ১০০০-১২০০ রঙিন মাছ রয়েছে। আর হাউজে রয়েছে বড় রঙিন মাছ। মাছের জন্য দুই বেলা সকাল ও বিকেলে ভাসমান ফিড খাওয়াতে হয়। খাবার বাবদ প্রতি মাসে ১৬ হাজার টাকার খরচ হয়। মাছের ইঞ্চি ধরে এই মাছ গুলো বিক্রি করা হয়। এই মাছ গুলো এখন দুইটি পুকুরেও চাষ করতেছি।এ পর্যন্ত আমার সাড়ে ছয় লাখ টাকার মতো লাভ হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম দিকে অনেকেই অনেক কথা বলছে, যে এই মাছ চাষ করে কি হবে? দেশি মাছ তো অনেক লাভ।তারপরও আমি এই রঙিন মাছ চাষ করেছি। দেশি মাছ ১ কেজি বিক্রি করে যে পরিমাণ টাকা আয় হয়। রঙিন মাছ এক পলিথিন বিক্রি করে সে পরিমাণ টাকা আয় হয়। আমাদের দেশে শিক্ষিত বেকার রয়েছে তারা যদি ইচ্ছে করে এই মাছ চাষ করতে পারবে। শিক্ষিতরা এই মাছ চাষ করলে বেশি বুঝতে পারবে। যে কোনো মানুষ যদি রঙিন মাছ চাষ করে তারা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। তারা আয়ের মুখ দেখবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রঙিন মাছ চাষে লাভবান হচ্ছেন রিফাত
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- 134
ট্যাগ :
জনপ্রিয়




















