০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৬৫ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৩৪) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আব্দুর রশিদ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনকল্যাণ মূলক ও জামাতের মিথ্যাচরের বিরুদ্ধে প্রচারণা সভা

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২