০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

এতিম শিশুদের মধ্যে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

  • রাঙামাটি
  • প্রকাশিত : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • 70

রাঙামাটির নানিয়ারচরে আত্মমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল অসহায় ১০০জন এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন। নানিয়ারচর জোন (১০ বীর) এর আওতায় বুড়িঘাট নুরানী কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসায় এতিম ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জোন কমান্ডার, নানিয়ারচর জোন, সামরিক ও অসামরিক পদস্থ কর্মকর্তারা, নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আশুগঞ্জে গাঁজা উদ্ধার,দুই মাদক কারবারী গ্রেফতার

এতিম শিশুদের মধ্যে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২