১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফেনীতে ছিনতাইকালে চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

ফেনীতে ছিনতাইকালে ২টি ফোল্ডিং চাকুসহ কিশোর গ্যাংয়ের ২ সক্রীয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত গভীর রাতে ফেনী শহরের তুলাতলী রোডের দাউদপুল সুইমিং পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, ফেনী সদর উপজেলার আফতাব বিবি গ্রামের আবদুল মালেকের ছেলে মো. ইসমাঈল (২২) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খাড়ইখালী মুন্সিরহাট গ্রামের মিজান শেখের ছেলে মো. রাব্বি গোলাম (১৮)। শনিবার তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে ফেনী শহরের দাউদপুল সুইমিংপুল এলাকায় কিশোরগ্যাংয়ের কয়েকজন সদস্য সংগঠিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবকে দেখে দৌড়ে পালানোর সময় মো. ইসমাঈল ও রাব্বিকে ২টি ফোল্ডিং চাকুসহ আটক করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, চাকুসহ আটককৃতরা মূলত কিশোর গ্যাংয়ের সক্রীয় সদস্য। তারা ওই এলাকায় পথচারীদের ভয়ভিতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন। পরে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ফেনীতে ছিনতাইকালে চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৪:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২