ইদের আর মাত্র ১০ দিন বাকি। ইদ ঘনিয়ে আসায় ক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ভেড়ামারায় ইদের কেনাকাটা। উপজেলা শহরের বিভিন্ন বিপনী বিতানের দোকানগুলোতে কেনাকাটা শুরু হয়ে গেছে। ধনী-গরীব সকলের হৃদয়ে ইদ আনন্দ উথলে পড়েছে।
ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে কেনাকাটায় মানুষের ভীড় বাড়তে শুরু করেছে। ইদের পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্রেতাদের ভীড় চোখে পড়ার মত।
রমজানের প্রথম থেকে বাজারগুলোতে কেনাকাটা মোটামুটি শুরু হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রেতাদের আনাগোনা বাড়ায় বেচাকেনা শুরু হয়েছে এবং সেই সাথে কেনাকাটায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর ক্রেতাদের সমাগম বাড়তে থাকায় দোকানীরাও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
ত্রেতারা বলছেন, তুলনামূলকভাবে এবার সকল পণ্যের দাম বাড়লেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ল্যাহেঙ্গা, বুটিকস, চোষা, আড়ং, জিপসি, দেশীয় সূতি থ্রী-পিস, ভারতীয় থ্রী পিস, সারারা-জারারা এবারের মূল আকর্ষণ। এছাড়া বাজারে ভারতীয় থ্রি-পিসের পাশাপাশি দেশীয় পোশাক মেয়েদের পছন্দের র্শীর্ষে।
তবে, দোকানিরা বলছেন, গরম আবহওয়ার কারণে দোকান খোলার পর থেকে বেলা ১টা পর্যন্ত ক্রেতারা আসছেন। তারপর ক্রেতাদের আনাগোনা কমে যাচ্ছে। আবার সন্ধ্যার পর বেচাকেনা শুরু হচ্ছে। এবার মেয়েদের সূতি শাড়ী ও থ্রী-পিসের প্রতি চাহিদা বেশী।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















