সিরাজগঞ্জে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজ শুরু হবে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ ছাড়া তিনি আরও বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিটে এই এ প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চলছে।
এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সহজ হবে। সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন মন্ত্রী।
তিনি এ সময় কালিয়া হরিপুর ও রায়পুর দুটি স্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















