০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

দুর্নীতির তথ্য পেলে আমার নামটি বড় করে প্রচার করবেন: জামালপুরে মির্জা আজম

  • জামালপুর
  • প্রকাশিত : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • 72

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন আওয়ামী লীগ দুর্নীতি করে না দুর্নীতি কে প্রশ্রয় দেয় না। জামালপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে ও যে সমস্ত প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার কথা বলেন এবং যে কোন রকম দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করার কথা বলেন সাংবাদিকদের। তিনি আরও বলেন আমার বিরুদ্ধেও যদি কোন দুর্নীতির তথ্য পান তাহলে আমার নাম বড় করে প্রচার করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।
জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২১ রমজান) স্থানীয় সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম পি। আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাশ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ স্থানীয় নেত্রী বৃন্দ ও জেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

দুর্নীতির তথ্য পেলে আমার নামটি বড় করে প্রচার করবেন: জামালপুরে মির্জা আজম

প্রকাশিত : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২