০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পাচ্ছেন ঈদ উপহার

মুজিববর্ষ উপলক্ষে পীরগঞ্জে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর  ঈদ উপহার হিসেবে আরও ৪৪৮ জন ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়  বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপিত জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, জিয়াউর রহমান, সাইদুর রহমান, টেলিনা সরকার হিমু, মকলেসুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলায় ৩য় পর্যায়ে  ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য ৪৪৮টি ঘড় প্রস্তুত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি সহ এসব নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পাচ্ছেন ঈদ উপহার

প্রকাশিত : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
মুজিববর্ষ উপলক্ষে পীরগঞ্জে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর  ঈদ উপহার হিসেবে আরও ৪৪৮ জন ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়  বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপিত জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, জিয়াউর রহমান, সাইদুর রহমান, টেলিনা সরকার হিমু, মকলেসুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলায় ৩য় পর্যায়ে  ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য ৪৪৮টি ঘড় প্রস্তুত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি সহ এসব নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর