০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে ২৫৪ পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাজীপুর জেলার ২৫৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়া হবে।

মঙ্গলবার ( ২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকভাবে এসব জমি ও ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান এতথ্য জানান।

আনিসুর রহমান বলেন , ‘গাজীপুর জেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ২৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ২০২টি ঘর ও জমি উপকারভোগীদের নিকট হস্তান্তর  করা হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ঘরের  সংখ্যা ১ হাজার ৩০৮টি। এগুলোর কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নির্মিত ২৫৪টি ঘর আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার হস্তান্তর করা হব।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্তিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ চোরাচালানি পণ্য জব্দ

গাজীপুরে ২৫৪ পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রকাশিত : ১২:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২