নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইরে জাহিদ হাসান (২৮) নামক এক গার্মেন্টস শ্রমিক কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূবৃত্তরা।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ছয়টার দিকে ফতুল্লা থানার মাসদাইর শেরেবাংলা সড়ক এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার শ্রীপুরের শহিদুল্লাহর পুত্র ও ফতুল্লা থানার গলাচিপার হুমায়ুন কবিরের ভারাটিয়া। সে শোভন গার্মেন্টেসের প্রিন্ট সেকশনে কাজ করতো।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান,নিহত জাহিদ হাসান সকাল ছয়টার দিকে বাসা থেকে নিক কর্মস্থলে আসছিলো। পথিমধ্যে শেরে বাংলা রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে স্থানীয় পথচারী ও সহকর্মীরা রক্তাক্তবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় সকাল সাতটার দিকে সে মারা যায়। কি কারনে হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তাদের কে শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















