০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

কালীগঞ্জে ৯৫০ পরিবার পেল ভালোবাসার ঈদ উপহার

  • লালমনিরহাট
  • প্রকাশিত : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • 83
আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সহ বিভিন্ন গ্রামের ৯৫০টি পরিবারের মাঝে “প্রিয় মানুষের জন্য ভালোবাসার ঈদ উপহার ” বিতরণ করেছে একনিষ্ঠ সমাজ সেবক ও তরুণ উদ্যেক্তা মোঃ  মমতাজ আলী শান্ত।
রবিবার (২৪ এপ্রিল) সকালে এসব উপহার সামগ্রী বিতরণে উৎসুক জনতার ভিড় দেখা যায় চোঁখে পড়ার মত। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- সেমাই, চিনি, আটা, ডাল,গুড়াদুধ, পেয়াজ ও আলু।
ঈদের আগে এসব উপহার একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত আমেনা বেগম। তিনি বলেন, মমতাজ বাবার জন্য সারা জীবন দোয়া করিম! আল্লাহ তাক যুগযুগ বাঁচে থুক (রাখুক)। প্রতি বছর হামরা ( আমরা) সেমাই চিনি খাবার পাই। হামার এলাকাত এমন একজন মানুষ আছে তায় (তাই) ভাগ্যবান। কোন মেম্বার-চেয়ারম্যান ও এদন (এমন) করি দেয় না।
ছল ছল নয়নে এভাবেই কথা গুলো বলছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা আমেনা বেগম।
ঈদ উপহার নিতে আসা আফছার আলী বলেন, মমতাজ আমাদের এলাকার গর্ব। সে  মহামারী করোনার ভাইরাসের সময় থেকে এভাবে খাদ্য সহায়তা দিয়ে আসছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তার মত সমাজের প্রতিটি বিত্তবান মানুষ যদি সহায়তার হাত বাড়িয়ে দিত। তাহলে হয়তো অসহায় মানুষ গুলো আনন্দে ঈদ উৎযাপন করতে পারতো। সে যুব সমাজের অনুপ্রেরণা।
স্থানীয় যুবক ফিরোজ আলম জানান, মমতাজ আলী শান্ত তরুণদের স্বপ্নদ্রষ্টা। তার মাধ্যমে অনেক অসহায় মানুষের উপকার করতে পারছি। তিনি শুধু ঈদ উপহার নয়, মসজিদ মাদ্রাসার উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কাঁচা রাস্তা, কালভার্ট নির্মাণ করেছেন। এভাবে সামাজিক উন্নয়ন মূলক কাজ গুলো করতে থাকলে একটি আধুনিক ওয়ার্ডে রূপান্তরিত হবে আমাদের এলাকা।’
এ সময় একনিষ্ঠ সমাজ সেবক ও তরুণ উদ্যেক্তা মোঃ মমতাজ আলী শান্ত বলেন’, ৯৫০ টি পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যক্তি উদ্যোগে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম প্রতিবছর করে আসছি। সমাজের অবহেলিত, অসহায় মানুষের জন্য কাজ করছি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ রইল ঈদ উপলক্ষে সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ এলাকার দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের পাশে দাড়ান সামর্থ্য অনুযায়ী।
সমাজের পিছিয়ে পড়া ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে কাজ করছে জানিয়ে মমতাজ আলী শান্ত বলেন, ইনশাআল্লাহ সামনে আরও বেশি মানুষকে ব্যাক্তিগত ভাবে সহায়তার চেষ্টা করব।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু বলেন,  অনেক আগে থেকেই দেখছি মমতাজ আলী শান্ত এই ধরনের মহতি কাজ গুলো করে আসছে। যা বাকি যুব সমাজের জন্য একটি শিক্ষনীয় দিক। তার মাঝে এই মানবিক গুনাবলি গুলো রয়েছে।’ এলাকার উন্নয়নে প্রায় সব কাজেই সামিল হতে দেখি তাকে। যা অবশ্য সকলের কাছে প্রশংসনীয়।
১নং ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী বলেন,’ আমার বাল্যবন্ধু মমতাজ আলী শান্ত দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে আসছে। প্রতিবছর ঈদ আসলে সে এই ধরনের আয়োজন করে থাকে।’ প্রতিটি মানুষ সমানভাবে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সেজন্য তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ‘সকলে মিলে এই ধরনের কাজে সামিল হলে একটি আধুনিক ওয়ার্ড গড়া সম্ভব বলে জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান বলেন,’ এটি অত্যন্ত একটি প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। ‘মমতাজ আলী শান্ত এলাকার উন্নয়নে’ যা করছে তা সত্যিই বিরল। এভাবে প্রত্যেকে যদি মানুষের জন্য এগিয়ে আসে তাহলে সমাজের চিত্রটাই পাল্টে যাবে।
ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

কালীগঞ্জে ৯৫০ পরিবার পেল ভালোবাসার ঈদ উপহার

প্রকাশিত : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২