০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর-জমি পাচ্ছেন ১২০৫ টি গৃহহীন পরিবার

তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ২০৫ টি গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ দেওয়া হচ্ছে মুজিববর্ষের ঘর।

২৬ এপ্রিল সকাল ১০.৩০ মিনিটে ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, মুজিববর্ষে ” বাংলাদেশের একজন মানুষও গৃহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নে সারাদেশের ন‍্যায় নীলফামারীতে ১ম পর্যায়ে ৬৩৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার, ২য় পর্যায়ে ১২৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এবং আবারও ৩য় পর্যায়ে ১২০৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিবশতবর্ষের ঘর প্রদান করবে সরকার। ইতোপূর্বে জনগনকে সরকারের পক্ষ হতে চাল, ডাল, শাড়ী ইত্যাদি উপহার সামগ্রী ঈদে প্রদান করত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মানুষকে ২ শতাংশ জমি চিরস্থায়ী বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ নির্মাণ করে দিয়েছেন। এটি ভূমিহীন ও গৃহহীন জনগনের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আজহারুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর-জমি পাচ্ছেন ১২০৫ টি গৃহহীন পরিবার

প্রকাশিত : ০৫:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২