০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

দায়িত্বশীল সাংবাদিকের স্বীকৃতি পেল আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি কাওছার

শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে একাধিক সংবাদ করায় বহুল আলোচিত ও জনপ্রিয় পত্রিকা আজকের বিজনেস বাংলাদেশের টাঙ্গাইল প্রতিনিধি কাওছার আহমেদকে স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরপিডিও। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের আদালত পাড়ার রুরাল পুওর ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও) কার্যালয়ে তাকে পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে আইন ও সালিস কেন্দ্র (আসক) ও আরপিডিও’র যৌথ উদ্যোগে এবং টেরেডেস হোমস নেদারল্যান্ডসের অর্থায়নে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভ‚মিকার স্বীকৃতি প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও শালিস কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের এডভোকেসী অফিসার আসাদুজ্জামান, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মাহফুজ উল কবির, আরপিডিও টাঙ্গাইল শাখার নির্বাহী পরিচালক রওশন আরা লিলি। এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুরস্কার হিসেবে একটি স্মার্ট ফোন প্রদান করা হয়। কাওছার আহমেদ ছাড়াও টাঙ্গাইলের আরও দুই সাংবাদিককে একই স্বীকৃতি দেয়া হয়।

ইতিপূর্বে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কাওছার আহমেদ শিশু নির্যাতন বিষয়ক সংবাদ পরিবেশন করেছে। বিষয়টি আরপিডিও’র কর্মকর্তাদের নজরে আসায় তাকে স্বীকৃতি প্রদান করা হয়। ভবিষ্যতে জনসাধারণে পাশে থাকার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন কাওছার আহমেদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

দায়িত্বশীল সাংবাদিকের স্বীকৃতি পেল আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি কাওছার

প্রকাশিত : ০৫:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২