০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্প নগরীতে পানি কারখানার উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর শিল্প নগরী এলাকার সামনে কুমিল্লা- সিলেট মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার জন্য মহাসড়কের পাশের খাল মাটি দিয়ে ভরাট করে ফেলায় পানি সরতে না পারায় শিল্পনগরীতে পানি উঠেছে।

এতে করে শিল্পনগরীর কমপক্ষে ৩০টি কারখানা পানিতে তলিয়ে গেছে। যে কারণে ওই কারখানাগুলোয় গত চার-পাঁচদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় ঈদ মৌসুমে বাড়তি উৎপাদন তো দূরের কথা নিয়মিত উৎপাদনই করতে
পারছে না কারাখানাগুলো।

এতে ব্যবসায়িদেরকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বিসিক শিল্পনগরীতে মোট ৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। বিসিকের সামনে দিয়ে যাওয়া কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে রূপান্তরিত হওয়া কাজ চলতে থাকায় বেশ কিছুদিন ধরে বালুসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ফেলা হচ্ছে। এরই মধ্যে বিসিকের সামনের খালটিও বালু দিয়ে ভরাট করে ফেলা হয়। ওই খালটিতে পুরো বিসিক এলাকার কারখানাগুলোর বর্জ্য পানি ফেলা হতো। গত সপ্তাহ দু’য়েক আগে থেকে খালটি ভরাট কাজ শুরু হয়। গত চার-পাঁচ দিন আগে সামনের অংশের খাল পুরোপুরি ভরাট হয়ে যাওয়ায় বিসিকে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এতে করে শিল্পনগরীতে থাকা আব্দুল মোনেম লিমিটেড, মুন্নী সোপ, মা-মণি সোপ, আলম ক্যামিকেল, সুবর্ণ আইসক্রিম, বাবুল চিড়ার মিল, ভাই ভাই মুড়ির মিল, কাসেম মেটাল, রতন ফুড, রহিমা লুভ ওয়েল, জাবেদ মেটাল, ভাই ভাই
অ্যালমুনিয়াম, পিন্টু বলপেন, মান্নান ক্যামিকেল, আপন মেজর ফ্লাওয়ার মিলসহ অন্তত ৩০টি কারখানায় পানি ঢুকে উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া বিসিক কার্যালয়ের আঙ্গিনায়ও পানি থাকায় কর্মকর্তা-কর্মচারিরা সেখানে যেতে
দুর্ভোগ পোহাচ্ছেন।

মেসার্স সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারি মোঃ জাকির হোসেন জানান, ৯০ দশকের দিকে বিসিক গড়ে উঠার পর থেকেই এ খালে এখানকার বর্জ্য পানি যেতো। এখন হুট করেই এটি বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর আগে অবশ্য মৌখিকভাবে নিজস্ব ড্রেনেজ ব্যবস্থার কথা বলা হয়। কিন্তু সরকারি এ শিল্প প্রতিষ্ঠানে তো আর ব্যবসায়িদের পক্ষে এটা করা সম্ভব না। ব্যবসায়িরা চান সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করুক।

ফোরলেন প্রকল্পের প্রকল্প পরিচালক খন্দকার গোলাম মোস্তফা সাংবাদিকদেরকে জানান, খালের অংশটি সড়ক ও জনপথের। এখানে বিসিকের কোনো জায়গা নেই।বিসিক কর্তৃপক্ষকে নির্ধারণ করতে হবে তারা কোথায় বর্জ্য পানি ফেলবেন। এ জন্য তাদেরকে নিজস্ব ব্যবস্থা করতেও বলা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে যা করার
দরকার সেই সহযোগিতা করবো।

বিসিক শিল্প নগরীরর সহকারি মহাব্যবস্থাপক মোঃ রুকন উদ্দিন ভূঁইয়া রবিবার সন্ধ্যায় বলেন, আমাদের কার্যালয়সহ অর্ধেকের মতো কারখানা পানিতে তলিয়ে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্টদেরকে জানানো হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলেছেন পানি সড়তে তারা একটি নালা কেটে দিবেন। কিন্তু এখনো তারা সেটা করেননি।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্প নগরীতে পানি কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশিত : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২