০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মোংলায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠছেন ১৪০ পরিবার

মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ঘরে উঠছেন ১৪০টি পরিবার। আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে দেয়া এই ঘরে কেউ ইতিমধ্যে উঠছেন আবার কেউ কেউ উঠার অপেক্ষায় রয়েছেন। সোমবার বেলা ১১ টায় উপজেলায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন এলাকায় নির্মিত হচ্ছে ঘরগুলো। বেশির ভাগ ঘরেরই কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পৌরসভার শেষ সীমান্তে ও উপজেলার চাঁদপাই এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের মাঝে আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী বঙ্গবন্ধু চ্যানেলের পাড়ে দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলা হয়েছে আধুনিক এ ঘরগুলো। সেখানকার পরিবেশ দেখে যে কেউই ভাববেন এটি কোন রিসোর্টই হবে। এখানে ঘরের পাশাপাশি খোলা জায়গা ও পুকুর রয়েছে। রয়েছে ক্ষেত ও ফসল চাষের মাঠও। নতুন এ ঘরে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগও। প্রত্যেক পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়েছে। 
তৃতীয় পর্যায়ের এ ঘরগুলো পূর্বের দুই দফায় দেয়া ঘরের চেয়ে মজবুত ও ব্যয়বহুলও। এবারের প্রতিটি এ ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। এর আগে প্রতিটিতে ব্যয় ছিলো ১ লাখ ৯০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘর নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়েছে, যাতে খুব টেকসই হয়। কাজ শেষ পর্যায়ে উপকারভোগীরা নতুন এ ঘরেই ঈদ করতে পারবেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা
ট্যাগ :
জনপ্রিয়

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মোংলায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠছেন ১৪০ পরিবার

প্রকাশিত : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২