০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ঈদ যাত্রার ভোগান্তি কমাতে উদ্ভাবনের আগেই খুলে দেওয়া হলো “নলকা সেতু”

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর এক লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এই লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামি যানবাহন চলাচল করবে। ফলে ভোগান্তি কমবে ঘরমুখী মানুষের।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাসেক-২ প্রকল্পের পরিচালক ড. ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: গোলাম মুতুর্জা, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম তরফদার, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক এখলাসুর রহমানসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনবঙ্গের ২২ জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ফুলঝোড় নদীর উপর প্রায় ৪০ বছর আগে নির্মিত ঝুঁকিপূর্ণ ও সরু সেতুটি ছিল অত্যান্ত যানজট প্রবণ। মহাসড়কের বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মান করা হয় নতুন সেতু। ঈদে ঘরমুখী যাত্রিদের ভোগান্তি কমাতে প্রায় ২৮৯ মিটার দৈর্ঘের সেতু ও এর দুইপাশে এক কিলোমিটার এপ্রোচ সড়কের একটি লেন উন্মুক্ত করা হয়। এখন থেকে নতুন সেতুর এক লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামি যানবাহন এবং পুরাতন নলকা সেতু ব্যবহার করবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামি যানবাহন।
ট্যাগ :
জনপ্রিয়

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ঈদ যাত্রার ভোগান্তি কমাতে উদ্ভাবনের আগেই খুলে দেওয়া হলো “নলকা সেতু”

প্রকাশিত : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২