নরসিংদীর বেলাবতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান বিষয়ে বেলাব প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিববার (২৪ এপ্রিল) বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর,বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।




















