নওগাঁর মহাদেবপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মোল্লাকুড়ি মোড় নামক স্থানে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের আনছার আলীর ছেলে। স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর মোটর সাইকেল চালিয়ে ব্যবসার উদ্দেশ্যে ছাতড়া হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্লাকুড়ি মোড়ের নিকট পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেননি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















