সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং পরলোকগত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত শীতলক্ষ্যার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় পরলোকগত সাংবাদিকদের স্মৃতিচারণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং সমস্ত মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
অনলাইন নিউজ পোর্টাল আলোকিত শীতলক্ষ্যার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আনিসুর রহমানের সভাপতিত্বে ও প্রকাশক তোফাজ্জল হোসেন মায়ার সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: সাদেকুর রহমান সাদেক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক হাজী জহিরুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নবচেতনার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো: আল আমিন, দৈনিক আজকরে বিসনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি এস.কে মাসুদ রানা, ভারতীয় দৈনিক স্যন্দন পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি মো: জাকির হোসেন, বাংলাদেশ পোষ্টের নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক বিশাল আহমেদ, চ্যানেল এস এর প্রতিনিধি সোহেল রানা, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি অপু রহমান, দৈনিক খোলা কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাঈল হোসেন মিলন, দৈনিক ভোরের পাতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদ, সাংবাদিক জাকির হোসেন, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি শাহরিয়ার কবির রিপন, চিটাগাং রোড রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















