বিজ্ঞাপনচিত্র আর মিউজিক ভিডিওর পথ মাড়িয়ে এখন নাটকে থিতু হচ্ছেন তরুণ অভিনেতা আলিফ চৌধরী। কোকাকোলা, প্রাণ, জানজিসহ বেশ ক’টি আলোচিত বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন আলিফ। করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওর কাজও। তবে গত এক বছর ধরে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড এর একক নাটকে। এর মধ্যে বেশ কিছু নাটক ফেসবুক আর ইউটিউবে প্রশংসিত হয়েছে। এই ঈদে মাই সাউন্ড স্কোয়াডের পাঁচটি নাটকে দেখা যাবে আলিফ চৌধুরীকে। নাটকগুলো হচ্ছে ‘ঢাকায় টাকা ওড়ে’, ‘বলো কবুল’, ‘এলাকার ভাবি’, ‘ব্যাচেলর সঙ্গ’ ও ‘তুমি কার’। মাই সাউন্ড স্কোয়াড পরিচালিত নাটকগুলোর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আরেছন আল-হারুন বাঁধন ও সৌমিত্র ঘোষ ইমন। নিজের কাজ প্রসঙ্গে আলিফ বলেন, ‘তিনটি নাটকই মজার। এর মধ্যেই দর্শকরা আমাদের নাটকগুলো পছন্দ করা শুরু করেছে। আশা করছি ঈদের নাটকগুলোও সে তালিকা থেকে বাদ যাবে না।’ আলিফের নাটকগুলো মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
০২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
ঈদে আলিফের পাঁচ নাটক
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- 70
ট্যাগ :
জনপ্রিয়

























