১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গগন সাকিবের পূর্নিমার চান

অল্প সময়ের মধ্যেই তরুণ শ্রোতাদের কাছে আলাদা স্থান তৈরি করে নিয়েছেন কণ্ঠশিল্পী গগন সাকিব। ইতিমধ্যেই তাঁর ডজনখানেকের বেশিু গান ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। এই ঈদে একাধিক রেকর্ড লেবেল থেকে গগন সাকিবের হাফ ডজনেরও বেশি গান মুক্তি পাচ্ছে। তবে সবগুলো গানের মধ্যে ‘পূর্নিমার চান’ গানটি মুক্তি পাচ্ছে গগন সাকিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এন.এইচ.কবি। সংগীতায়োজন করেছেন অনিম খান। রাজন্য রিফাতের পরিচালনায়, মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন আনান খান, রাব্বি চৌধুরী, আফ্রিদি রুশা এবং আরো অনেকেই। গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘আমার শ্রোতারা আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন। বলতে পারেন পূর্নিমার চান গানটি শ্রোতাদের জন্য ঈদ উপহার। গানটি গোলাপগ্রামের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে।’ এই গানটি ঈদের আগের দিন মুক্তি পাবে বলে জানান শিল্পী। এর বাইরে লায়নিক মিউজিকের ব্যানারে দু:খের কারাগার শীর্ষক একটি গানসহ হাফ ডজনেরও বেশি গান মুক্তি পাচ্ছে গগন সাকিবের।

ট্যাগ :
জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গগন সাকিবের পূর্নিমার চান

প্রকাশিত : ০২:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২