০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫ পরিবার

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ পেলেন ভূমিহীন ও গৃহহীন ৩৫ টি পরিবার। প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে খুশি ওই সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো।মঙ্গলবার সকালে সোনারগাঁওয়ে উপজেলা অডিটরিয়ামে ৩৫ টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়নগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন নেতৃবৃন্দ।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান, সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার প্রমুখ।

এসময় অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫ পরিবার

প্রকাশিত : ০৮:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২