বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৮ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ৩২৯০৪টি পরিবারকে ঈদ উপহার হিসাবে ২ শতক জমির দলিলসহ সেঁমিপাকা ঘর উদ্ধোধন করেন।
তার ধারাবাহিকতায় চিতলমারীর ২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপজেলা অডিটরিয়ম ভবণে অনুষ্ঠিত সভায় ঘরের চাবি ও দলিল তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়সহ বিভিন্ন দপ্তর প্রধান।




















