সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি’র লক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন ও পর্যটন উন্নয়ন কমিটির উদ্যোগে জাফলং ভিউ রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ওসি কে. এম নজরুল, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মো. রতন শেখ, ফায়ার সার্ভিস জৈন্তাপুরের ইনচার্জ বায়োজিদ বোস্তামি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন,গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জুবের, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি সিরাজ মিয়া, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সভাপতি লোকমান মিয়া, জাফলং ট্যুরিজম ক্লাবের সভাপতি রিপন আহমেদ, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর সানি, ষ্টুডিও মালিক সমিতির সভাপতি মুহিবুর রহমান, জাফলং ট্যুরিষ্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি নিলয় পারভেজ সোহেল, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সভাপতি সুচেন্দ্র, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও তাহমিলুর রহমান বলেন, জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষে পুরো এলাকাকে ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে এখানে আরও বেশি দেশি-বিদেশি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।
দেশের অর্থনেতিক পরিবর্তনে পর্যটনখাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার এ খাতের উন্নয়নে সব সময় আন্তরিকভাবে কাজ করছে। জাফলং পর্যটন এলাকায় প্রতি বছর ভ্রমণে আসা পর্যটক মৃত্যুর ঘটনা ঘটে। সলিল সমাধি হয় আনন্দ ভ্রমনে আসা অগণিত দর্শনার্থীর। এই অকাল প্রাণহানীর ঘটনা হ্রাসকল্পেই সকলে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের যাতে তাদের ভ্রমন নির্বিঘ্নে করতে পারেন সে লক্ষে তাদের নিরাপত্তা দিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে। আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















