০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ফুলবাড়ীতে ৫০ ভাগ সরকারী সহায়তায় কৃষিযন্ত্র বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ ভাগ ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বুধবার বেলা ১২ টায় উপজেলা চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এই কৃষিযন্ত্র বিতরণ করেন।

কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,সহকারী কমিশনার ভূমি শামিমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ। এসময় এসকিউ ট্রেডিং কোম্পানির দিনাজপুর আঞ্চলিক ব্যাবস্থাপক মো. ইব্রাহিম ইসলাম এবং উত্তরণ ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে,৩১লক্ষ টাকা মুল্যের হারভেষ্টার মেশিনটি উপজেলার বাসুদেবপুর গ্রামের কৃষক মো.জোবায়েদ খান কে এবং ৩ লক্ষ টাকা মুল্যের ধান মাড়াই মেশিনটি শিবনগর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের কৃষক শান্ত সাহা কে পঞ্চাশ শতাংশ ভূর্তুকি মূল্যে বিতরণ করা হলো। যার অর্ধেক মুল্য কৃষক দিয়েছেন আর বাকি অর্ধেক সরকার বহন করবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

ফুলবাড়ীতে ৫০ ভাগ সরকারী সহায়তায় কৃষিযন্ত্র বিতরণ

প্রকাশিত : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২